• Home
  • বিনোদন
  • ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা
Image

ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জয় লিখেছেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। এই যে উনার চাওয়া পাওয়াগুলো এগুলো হয়তো অনেক মানুষের ভেতরেই কাজ করে। কিন্তু উনার ভেতরে সেন্সরশিপ নেই। উনার মনের ইচ্ছাগুলো উনি জনসম্মুখে বলেন আর এগুলো নিউজ হয়। নিউজগুলো করাই হয় ওনাকে নিয়ে হাসাহাসি করার জন্য। আমি উপলব্ধি করে লিখেছিলাম ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন। দেশব্যাপী। অভিনেতা বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। একজন জাতীয় হাসির পাত্র হিসেবে।’

হিরো আলমকে খোঁচা দিয়ে জয় আরও লেখেন, ‘তবে বেচারির দুর্ভাগ্য এই জায়গাতেও তার এক নাম্বার পজিশনটি স্থায়ী হচ্ছে না। মামুন লায়লা থেকে শুরু করে মোস্তাক তিশা কিংবা অগণিত হাসির পাত্র তার ঘাড়ের উপর নিশ্বাস নিচ্ছে। এদেশে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। কেউ চোর হতে চাইলেও এক নম্বর হওয়া কঠিন। সাধু হতে চাইলেও একই।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »