পঞ্চগড় প্রতিনিধি: দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে আগামিতে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শনিবার সকালে হাসপাতাল চত্বরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাাপনা কমিটি ও সকল স্তরের অংশিজনদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
এসময় আরও উপস্থিাত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কা”চু, পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, চেম্বারের প্রেসিডেন্ট মো. শরিফ হোসেন সাবেক পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি প্রমুখ।
মন্ত্রী বলেন দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে আমাদের যারা চিকিৎসক আছেন তারা এ অঞ্চলে চাকুরী করতে চান।কিন্তু তারা স্কুল কলেজ ওশিক্ষা প্রতিষ্ঠানে ভালো পরিবেশ চান।আর যদি হাসপাতাল চালু করতে না পারি আমি যদি কাজ করতে না পারি তাহলে ব্যবস্থাাপনা কমিটির সভাপতি থাকার এক সেকেন্ড ও ইচ্ছা নাই। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা চাই। তিনি বলেন আমি চাইনা, আমার রোগিদের যেনো ঠাকুরগাঁয়ে গিয়ে চিকিৎসা নিতে না হয়।
তিনি বলেন , এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারা যেনো আমাদের কাছে ভালো আচরণ পান। আমি সংসদে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নব নির্মিত সম্প্রসারিত ভবনে যেনো চিকিৎসা কার্যক্রম চালু করা হয়। আমি আশা করি খুব দ্রুত চালু করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি। সারজিস আলম বলেন, আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে ‘কিন্তু উন্নয়নে এক থাকবো। আমরা স্বাস্থ্যামন্ত্রীর কাছে যাবো এবং আমাদের যেগুলো দাবি সেগুলো জানাবো।















