পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের উপজেলা সভাপতি মোঃ ইয়াসিন আলী মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।তেতুঁলিয়া মডেল থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন তেতুঁলিয়াআওয়ামীলীগের সভাপতি মোঃ ইয়াসিন আলী মন্ডল দীর্ঘদিন যাবত আত্নগোপানে ছিলেন। তার বিরুদ্ধে তেতুঁলিয়া থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ শুক্ররবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১১ টা ৩৫ মিনিটে তার বাড়ি উপজেলার কালান্দিগছ থেকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লাইছুর রহমান জানান তাকে গ্রেফতার করে শনিবার কোর্টে সোর্পদ করা হয়েছে।















