• Home
  • দেশ
  • আদমদীঘিতে ভাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদন্ড
Image

আদমদীঘিতে ভাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদন্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান কালে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদ সহ নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের ফজলে রাব্বী (৩২), একই এলাকার সাইফুল ইসলাম (৩১) এবং হাজির আমবাগান এলাকার মুন্না হোসেন (২৩) গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত তিন জনকে শুক্রবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »