• Home
  • দেশ
  • কাউনিয়ায় রাকুর গ্রাহকের টাকা পরিশোধের উদ্যোগ, চেক বিতরণ শুরু
Image

কাউনিয়ায় রাকুর গ্রাহকের টাকা পরিশোধের উদ্যোগ, চেক বিতরণ শুরু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় রাকুর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম ধাপে ১০০ জন গ্রাহকের হাতে তাদের জমাকৃত আমানতের টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

রোববার ২আগষ্ট কাউনিয়া আলোর দিশারী পাঠাগারে কাউনিয়া শপিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সভাপতি আবু হাসান রানা।

চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন মিন্টু, সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সম্পাদক হুমায়ন কবীর তারা, কোষাধ্যক্ষ সাইফুর রহমান মুক্তা, সদস্য আতাউর রহমান, রেজাউল করিম রুবেল, আহসান হাবীব তুহিনসহ রাকুর কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ কাউনিয়ার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং নিজের শারীরিক অসুস্থতার কারণে তার ক্রয়কৃত জমি বিক্রি করে পাওয়া ৪ কোটি ২৫ লাখ টাকা থেকে আমানতকারী ৩২৬ জন গ্রাহকের ২ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের উদ্যোগ নিয়েছেন। কাউনিয়ার ইতিহাসে এ ধরনের উদ্যোগকে ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

কাউনিয়া শপিং সেন্টারের সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন, “রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা পরিশোধের দায়িত্ব কাউনিয়া শপিং সেন্টারের ওপর অর্পণ করেছেন। সে অনুযায়ী রোববার থেকে কাউনিয়া শপিং সেন্টারের হিসাব নম্বও থেকে চেকের মাধ্যমে টাকা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহক তাদের পাওনা টাকা বুঝে পাবেন।”

চেক হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের অপেক্ষার পর আমানতের টাকা ফেরত পাওয়ায় তারা আনন্দিত বলে জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »