আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সান্তাহার নাগরিক কমিটির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) রাতে সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ আহŸায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম খায়রুল ইসলাম। এতে নাগরিক কমিটির সদস্যরা অংশ নেন। আলোচনা সভায় সান্তাহার নাগরিক কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম অধ্যক্ষ মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম গোলাম আম্বিয়া লুলুসহ প্রয়াত সদস্যদের স্মরণ করে গভীর শোক প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন সদস্যের মৃত্যু এবং বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এ অবস্থায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ডা. হামিদুর রহমান রানাকে আহŸায়ক, এম এস রোস্-দানী বুলু, মোস্তফা নূরুল ইসলাম বাচ্চু ও মাসুদ রানাকে যুগ্ম আহŸায়ক এবং এ এইচ এম খায়রুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান আল আমিন বাবু, সাইফুল্লাহ সিদ্দিকী, হারেজুজ্জামান হারেজ, আবু রবিউল ইসলাম, আবু বকর সিদ্দিক, গোলাম রব্বানী দুলাল, বুলবুল হোসেন, এ এফ এম মমতাজুর রহমান এবং রাকিবুল হাসান রকিব, নয়ন হোসেন, আব্দুল মতিন।
নবনির্বাচিত আহŸায়ক ডা. হামিদুর রহমান রানা বলেন, “সমাজের সচেতন ও সুচিন্তিত মানুষদের সম্পৃক্ত করে সান্তাহারের নাগরিকদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই আরও বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করে সান্তাহার নাগরিক কমিটির কার্যক্রম ও পরিসর আরও স¤প্রসারণ করা হবে। তিনি শহরবাসিকে এই সংগঠনকে জোরদার করার আহবান জানান।













