পঞ্চগড়ে গাছ সুরক্ষায় মাসব্যাপী জনসচেতনতা মূলক র‌্যালি

0
41

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাসব্যাপী গাছ সুরক্ষা ও গাছের পেরেক অপসারনে সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা নুরন্নাহার পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র পঞ্চগড় এর ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ ও মঞ্জুরুল করিম দেবীগঞ্জ উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সহ বন বিভাগের কর্মচারীগন।

র‌্যালীটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সামনের রাস্তা প্রদক্ষিন করে। এরপর রাস্তাটির পাশের গাছে লাগানো পাবলিক কর্তৃক নানা বিজ্ঞাপনে পেরেক অপসারন করা হয়। পরে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সহকারী বন সংরক্ষক কর্মকর্তা নুরন্নাহার বলেন, গত ৩১ ডিসেম্বর পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ধানমন্ডিতে জীবিত গাছে পেরেক অপসারণে মাধ্যমে দেশব্যাপী অপসারন সুরক্ষা কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন। তারই অংশ হিসেবে আজ পঞ্চগড়ে জীবিত গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা প্রকল্প চালু করা হলো। পুরো মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা সকল সরকারী বেসরকারী দপ্তর থেকে শুরু করে সাধারন জনগনকে অনুরোধ করবো ভবিষ্যতে যেনো জীবিত গাছে পেরেক মারা থেকে বিরত থাকি। গাছেরও প্রাণ আছে তাই আমরা সকলেই জীবিত গাছে পেরেক মারা থেকে বিরত থাকবো।

NO COMMENTS

LEAVE A REPLY