• Home
  • খেলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন
Image

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক: প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কমিটির সভাপতি। সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতিকে।

এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা নিশ্চিত করাই এ স্টিয়ারিং কমিটির দায়িত্ব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »