• Home
  • দেশ
  • মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা
Image

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে করেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটকে তিনদফা দাবিতে সভা করেন।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। এবং বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক প্রমুখ। এসময় শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সকল চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্যে থেকেই যোগ্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণভাবেই স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বছর কিংবা দশ বছর পর পর পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের মতো শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।

Related Posts

1 Comments Text
  • Israel2605 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/3hcT3
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »