কেন্দ্রীয় আ’লীগ নেতা, সাংবাদিক রায়হানকে তাঁর পরিবার সহ হত্যার হুমকি ও মিথ্যা হত্যা মামলা

0
24

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সদস্য (কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা) ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক খোন্দকার তারেক রায়হানকে প্রতিনিয়ত তাঁর পরিবার সহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা এবং বর্তমান সরকার। এছাড়া গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তীতে মিথ্যা হত্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে ও অনেকদিন সরাসরি আক্রমণ করে তাকে গুরুতর আহত করে এবং দেশছাড়া করে। ৫ আগস্ট সন্ধ্যায় তার ঢাকার বাসায় আক্রমণ করে,তিনি তার পরিবারসহ তার বাসার পিছনের দেওয়াল দিয়ে মারাত্মক জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে কোন রকম তার জীবন রক্ষা করেন।পরবর্তীতে ১৫ ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা নিবেদনের জন্য গেলে তাকে মারাত্মকভাবে আহত করে, তার সাথের সহযোদ্ধা মোমিন পাটোয়ারী মারাত্মকভাবে আহত হয়ে কয়েকদিন পর মৃত্যুবরণ করেন।শুধু হয়রানি নয় তার ঢাকার বাসায় এবং গ্রামের বাড়িতে হামলা চালিয়েছিল, গ্রামের বাড়ি অগ্নিদগ্ধ করেছিল। রাজনৈতিক প্রতিপক্ষরা ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তার গ্রামের বাড়ি অগ্নিদগ্ধ করে ও লুটপাট করে।ঢাকা এবং নিজের গ্রামের বাড়ির বাহিরে বাংলাদেশের বিভিন্ন জেলায় আত্মরক্ষার জন্য আত্মগোপনে গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে খোন্দকার তারেক রায়হানকে অনেক লোক চিনে যায়, সেই কারণে সে বাংলাদেশের কোন জেলায় থাকতে পারে নাই। অনেক জেলা থেকে নিজের জীবন নিয়ে দৌড়ে কোনরকম আত্মরক্ষা করে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন।

সে নিরাপদ জীবন থেকে বঞ্চিত হয়। তার নামে মিথ্যা হত্যা মামলা প্রদান করে, তার পরিবারকে নির্যাতন করে। সে বিএনপি জামাত ও বর্তমান সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। প্রতিনিয়ত তার এবং তার পরিবারের উপর একের পর এক হত্যার হুমকি অব্যাহত থাকে।

খোন্দকার তারেক রায়হান কে রাজনৈতিক প্রতিপক্ষরা খুঁজে না পেয়ে তার পরিবারের প্রতি আরো নির্যাতন বেড়ে গেছে। তার মাতা গ্রামের বাড়ি পর্যন্ত থাকতে পারে না। আমাদের সংবাদদাতা সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় তার গ্রামের বাড়িতে কোন লোক নাই। কারণ তার পরিবারকে অনেক হামলা চালিয়েছে। পরিকল্পিতভাবে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। প্রতিনিয়ত তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। প্রতিপক্ষরা এখনো খোন্দকার তারেক রায়হানকে ফোনে ও ফেইসবুকে হত্যা , গ্রেফতার ও চাঁদার হুমকি দিয়ে যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY