পঞ্চগড় প্রতিনিধি- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেনশ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃশ্যপট তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার সমান।তিনি বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার এলাকার চানপাড়া মন্দিরে আয়োজিত সনাতনধর্মালম্বীদের রথ যাত্রা অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন একজন মুসলিম ধর্মের মানুষ রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সুযোগ-সুবিধা ও সুরক্ষা লাভ করেন, ঠিক একইভাবে সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও সমান সুবিধা পাবেন। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থা রাখুন। দেশের মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যেসব সংকট বা সমস্যা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম। সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











