• Home
  • দেশ
  • আদমদীঘিতে সিএনজি মালিক সমিতির অনুদান প্রদান করলেন এমপি মহিত তালুকদার
Image

আদমদীঘিতে সিএনজি মালিক সমিতির অনুদান প্রদান করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে সমিতির সদস্য সন্তানদের শিক্ষা, কন্যার বিয়ে ও মৃত্যুজনিত অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ে সমিতির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটুর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সমিতির সহ-সভাপতি লিটন হোসেন, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হকসহ মালিক সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুদান প্রদান অনুষ্ঠানের আলোচনা সভা শেষে হাসানকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কালীন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »