আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ একটি অনন্য উদ্যোগ, যা শিক্ষার্থীদের মৌলিক আইসিটি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন এবং আইসিটি খাতকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এই উদ্যোগটি বাংলাদেশের একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রি স্কলার ও প্রভাবশালী নেতা ড. সাদ এফ. আহমেদ-এর অংশগ্রহণ এর মাধ্যমে ধাপিত হচ্ছে। ড. সাদ একজন সফল ব্যবসায়ী, সিরিয়াল উদ্যোক্তা , প্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (টেক সিইও), এবং BASIS-এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ড. সাদ বিশ্বাস করেন যে আইসিটি অলিম্পিয়াড শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং শিক্ষার্থীদের ডিজিটাল যুগের জন্য অনুপ্রাণিত এবং প্রস্তুত করার একটি প্ল্যাটফর্ম। “আইসিটি অলিম্পিয়াড এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র আইসিটি তাত্ত্বিকভাবে শিখছে না, বরং বাস্তব বিশ্বের প্রয়োগ, সমস্যা সমাধান এবং উদ্ভাবনে নিয়োজিত হবে,” ড. সাদ বলেন।
তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হল আজকের প্রজন্ম ও যুবকদের বিনিয়োগ করে বাংলাদেশকে আইসিটি প্রতিভার কেন্দ্র হিসেবে অবস্থান করানো।”
অলিম্পিয়াডটি সারা দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আছে, যা তাদের প্রোগ্রামিং এবং কোডিং থেকে শুরু করে ডিজিটাল সাক্ষরতা এবং রোবোটিক্স পর্যন্ত বিস্তৃত বিভাগে তাদের দক্ষতা পরীক্ষার সুযোগ দেবে।
যা বাংলাদেশের আইসিটি খাত ও শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির পথে নিয়ে যাবে।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এ যুক্ত হতে আজই ভিজিট করুন: www.ictolympiadbangladesh.com



