• Home
  • দেশ
  • মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ
Image

মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ২৯ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের এককালীন ৩১ লক্ষ ৫৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুব্রত দাস রানক, শ্রীনগর ফ্রেন্ড সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. জসিম মোল্লা, সমন্বয় পরিষদের সভাপতি মো. আয়নাল হক স্বপন, সিরাজদিখান কাজীশাল হাজীগাও যুব সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ২৮টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রত্যেককে এক লাখ টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া মুন্সীগঞ্জ ডিসএ্যাবল ওয়েলফেয়ার অটিজম সংস্থাকে বিশেষ অনুদান হিসেবে ৩ লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের এ ধরনের আর্থিক সহায়তা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডকে আরও গতিশীল করবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

Related Posts

2 Comments Text
  • Preston946 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/6eQ9W
  • Peyton2240 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/YL2nI
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »