• Home
  • দেশ
  • আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাথীর সাফল্য
Image

আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাথীর সাফল্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ পরিবারের শত কষ্ঠ উপেক্ষা করে নিজের অদম্য চেষ্ঠায় বগুড়ার আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে সুরাইয়া সাথী জুঁই। সে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি বিপি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। সুরাইয়া সাথী জুঁই আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের এনজিও কর্মী জহুরুল ইসলাম সোহাগের মেয়ে। এনজিও কর্মীর মেয়ের এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষক সহ সকলেই খুশী।

সুরাইয়া সাথী জুঁই জানায়, ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এ জন্য সে সবার দোয়া কামনা করেছে। তার বাবা মাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এবারে বৃত্তি পরীক্ষার ফলাফলে আদমদীঘি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৭২ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »