পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের কল্যাণ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রয়ারী) পঞ্চগড় পুলিশ লাইন্সে ড্রিল সেড ও সম্মেলন কক্ষে পৃথক পৃথক আয়োজনে দুটি সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায় রবিবার সকাল ১০ টায় মাসিক কল্যাণ সভা এবং এরপর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের ফেব্রয়ারী মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস সহ দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও সভায় অত্র পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জানুয়ারি/২০২৫ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা সহ তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার। শ্রেষ্ঠ থানা হিসেবে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিরস্ত্র) এরশাদুল হক, দেবীগঞ্জ থানা।শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই (নিরস্ত্র) আজিজুর রহমান, পঞ্চগড় সদর থানা।কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), জনাব রুনা লায়লা, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আসাদুজ্জামান আসাদ আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা।#



