• Home
  • বিনোদন
  • চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
Image

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিল্পীদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ি সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এতে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিএফডিসি প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এরপর রাতভর নিখুঁতভাবে ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »