• Home
  • আন্তর্জাতিক
  • ইরানে আরো তীব্র মার্কিন হামলা, আব্বাস ও সিরিক শহরে ভয়াবহ বিস্ফোরণ
Image

ইরানে আরো তীব্র মার্কিন হামলা, আব্বাস ও সিরিক শহরে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপসাগরীয় উপকূলের কাছে অবস্থিত বন্দর আব্বাস ও সিরিক শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মেহের ও ফার্স নিউজ এজেন্সি।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বৃহত্তম বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে ‘বৈরী লক্ষ্যবস্তু’র বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। এর কিছুক্ষণ পরেই একই সংস্থা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোনারক ও চাবাহারের কাছেও বিস্ফোরণ ঘটার তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইরানের ভূখণ্ডে নতুন করে সামরিক অভিযান শুরুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে তাদের বাহিনী ইরানের বিরুদ্ধে অতিরিক্ত হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টির সক্ষমতা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে বলে সেন্টকম উল্লেখ করেছে।

উল্লেখ্য, মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের সেনারা বন্দর আব্বাসে হামলা চালিয়েছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, বুধবারও ইরানে শক্তিশালী হামলা অব্যাহত রাখা হবে। তার সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর আব্বাস থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের খবর পাওয়ার পর চাবাহারে বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে ইরানের আইআরএনএ।

এর অল্প কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন বাহিনী মঙ্গলবার এই শহরটিকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।

সূত্র : বিবিসি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »