কাউনিয়ায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত

0
51

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে।

এদিকে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, জাতীয় পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে আলোকসজ্জা, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ মোনাজাত। উপজেলা ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ। পরে উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। হাসপাতাল, এতিমখানা গুলেতে উন্নতমানের খাদ্য পরিবেশন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা সভা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা, লিয়াকত আলী প্রমূখ। এদিকে বিএপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙ্গালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংল ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙ্গালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখন্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান উড়ানোর দিন আজ।

NO COMMENTS

LEAVE A REPLY