লতা মন্ডল-সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া একতাসংসদ লক্ঞ্চ ঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইছাপুরা নদীর কালিপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা নৌ-পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১দিকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃতু নোয়ার আলীর ছেলে আব্দুল মেিলক (৭০)। গত ৩০-০৬-২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টায় নিজ বাড়ি থেেক বরে হয়ে যায় পরর্বতীতে আর বাড়ি ফিরে আসনে নাই। তিনি অনেকটা মানসকি ভারসাম্যহীন বলে তাহার ছেেল হানফি এর নকিট হতে জানান। পরিবারের সদস্যরা মরদেহ দেখে তার পরিচয় শনাক্ত করেন।
বৃদ্ধরে ছেেল হানফি জানান, তার বাবা মানসকি ভারসাম্যহীন ছলেিন এবং চোখওে কম দখতেতেন। চার দনি ধরে বাবাকে খুজতে ছিলাম। আজ ফসবেুকে ভিডিও দেেখ এখানে এসে পলোম আমার বাবার মৃত দেহ।
নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোল্লা সেলীমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের নিকট মরদেহ হস্তান্তর করা গবে। প্রাথমিকভাবে মৃত্যু কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যু প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।













