• Home
  • দেশ
  • আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি
Image

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশক ঔষধের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকানের ভেন্টিলেটার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা ৪ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকার কীটনাশক ও নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক আবু সাঈদ রাহী জানান, কালাইকুড়ি বাজারে তার একটি কীটনাশক ঔষধের দোকান রয়েছে। প্রতিদিনের মত কেনাবেচা শেষ করে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটার ভাঙা রয়েছে। দোকান খুলে দেখেন চোরেরা দোকানে থাকা প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মুল্যের কীটনাশক ও ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। আবু সাঈদ রাহী জানান, বুধবার সকালে এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »