Image

জুলাইয়ে বাড়ছে না জ্বালানি তেলের দাম, থাকছে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে।মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এর আগে জুন মাসেও প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »