• Home
  • দেশ
  • রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করায় দুই আসামি গ্রেপ্তার গ্রেপ্তার
Image

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করায় দুই আসামি গ্রেপ্তার গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২১ জুন দিবাগত রাত পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলসপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক ¯েøাগানসহ মিছিল করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে জড়িতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ২৭ জুন দিবাগত রাত ৩টার দিকে সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাজিব শেখকে। গ্রেপ্তার রাজিব হলেন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি এলাকার বাসিন্দা মৃত আজিজুল শেখের ছেলে। একই দিন রাত সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর আহমেদ রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত হলেন বোয়ালিয়া থানার সপুরা এলাকার বাসিন্দা মো. আসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনই সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানো হবে। এদিকে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »