মুমিনুলক হককে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুর রহিমের (১৪)। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি আদায় করে নেন মুশফিক। তিনি অপরাজিত আছেন ১০৩ রানে, তাঁকে সঙ্গ দেওয়া তাইজুলের রান ৯।
মুশফিকের ১৬ হাজার রানও পূর্ণ হয়েছে আজ। চলতি মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকের। আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকের দেখা পেলেন মুশফিক। ৭৩ তম ওভারের তৃতীয় বলে ডাবলস নিয়ে এই মাইলফলকের দেখা পান। তিন সংস্করণ মিলিয়ে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।



