ঈদযাত্রায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

0
7

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যানবাহল চলাচল স্বাভাবিক রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে ঈদের দিনসহ এর আগে ৭ দিন এবং পরে ৫ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সেই অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে এবারও টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ছুটি নির্ধারণ করেছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY