শিশু ধর্ষণ ও নিপীড়নকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি-শিশু ও নারীর নিরাপত্তা-ধষর্ক নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২মে) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে প্রথম আলো বন্ধুসভার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সম্মিলিত সেচ্ছাসেবী ফরাম এবং আত্মার বন্ধন ফাউন্ডেশন ব্যানারে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশে শিশু ও নারী ধর্ষকের ঠাই নাই। দেশে যে হারে শিশু দের ধর্ষনের পরে নির্মম ভাবে হত্যা করছে তাদের অতিদ্রুত ফাসি দেখতে চায় বাংলার মানুষ।যেন আর কোন মা বাবার সন্তান এভাবে ধর্ষনেরর পরে জীবন দিতে না হয়।

এসময় জেলা জজ কোর্টের আইনজীবি আব্দুল বারি,প্রথম আলো পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজু, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল বন্ধন ফাউন্ডেশনেরর সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহরা স্থানীয় সচেতন নাগরিক ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *