আটোয়ারীতে পাঁচ জুয়ারীকে জেল জরিমানা

0
11

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো ; উপজেলার বটতলী এলাকার খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান(২৪) মৃত: ইসাহাক আলীর পুত্র সাজু ইসলাম(৩০) বোদা উপজেলার মহনঝাড় গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র তরেন চন্দ্র বর্মন (৪৫)এবং মৃত: পদলো চন্দ্র বর্মনের পুত্র সুকেন (৩০) চন্দ্র বর্মন, ধরধরা প্রধান পাড়া ধনি রামের পুত্র সন্তোষ চন্দ্র বর্মন (২৮)।

আটয়োরী থানা পুলিশ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার চুচুলি বটতলী এলাকায় জুয়া (তাস) খেলারত সময় গ্রেফতার করে। ঘটনায় গ্রেফতারকৃতদের জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের আইনের ৪ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী আটককৃতদের ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৪ দিনের কারাভোগের নির্দেশ দেন।

এ ব্যাপারে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ভ্রাম্যমান আদালতের রায়ের পর তাদের জেল হাজতে পাঠানো হয়। অপরাধ দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাতœক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

NO COMMENTS

LEAVE A REPLY