ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ক অটুট থাকবে: তথ্য উপদেষ্টা

0
2

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। উপদেষ্টা বলেন, আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যে কোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়।

ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না।তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো নির্বাচন বা রাজনৈতিক বক্তব্য এ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না।জাহেদ উর রহমান বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসা মূলত রাজনৈতিক বক্তব্য। সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে।

তিনি যোগ করেন, ভারত একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা রয়েছে, তা অব্যাহত থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY