ফিফা মঞ্চে ইসরায়েলি নেতার হাত ফেরালেন ফিলিস্তিন ফুটবল প্রধান

0
3

স্পোর্টস ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে ৭৬তম ফিফা কংগ্রেস সভায় এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল প্রধান জিব্রিল রাজৌব।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে উদ্যোগী হয়ে দুই দেশের কর্মকর্তাদের মঞ্চে আমন্ত্রণ জানালে এই উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।

ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, ফিফা সভাপতি এগিয়ে এসে রাজৌবের বাহুতে হাত রেখে তাকে সুলেমানের পাশে আসার ইশারা করেন, কিন্তু রাজৌব তাতে বিন্দুমাত্র সাড়া দেননি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি এ প্রসঙ্গে রাজৌবের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘ইসরায়েলিরা তাদের ফ্যাসিজম ও গণহত্যাকে ধামাচাপা দিতে যাকে নিয়ে এসেছে, আমরা তার সঙ্গে হাত মেলাতে পারি না।’

NO COMMENTS

LEAVE A REPLY