সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0
3

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে।এর আগে এদিন সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এরপর সিলেটের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।

সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।

NO COMMENTS

LEAVE A REPLY