ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যে পরামর্শ দিলেন সোহেল রানা

0
3

বিনোদন প্রতিবেদক: ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে জীবনের অভিজ্ঞতা থেকে তিনি সঞ্চয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সোহেল রানা জানান, আয় শুরু করার সময় থেকেই প্রত্যেক মানুষের উচিত নিজের জন্য আলাদা করে কিছু অর্থ জমিয়ে রাখা। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত সংকট আসতে পারে।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন। সময় চলে যাবে বয়স কালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা সব কিছুই হয়তো করবেন, কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোনো সাহায্য করতে পারবেন না। সেই সময়ে আপনার সেই জমানো টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় সম্বল।’

সোহেল রানা মনে করেন, কঠিন সময়ে আত্মীয়-স্বজন পাশে থাকলেও সব ধরনের সহায়তা দেওয়া তাদের পক্ষে সব সময় সম্ভব হয় না।

সে সময় নিজের সঞ্চিত অর্থই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়।’সর্বশেষে তিনি বলেন, ‘স্ত্রী, পুত্র, কন্যা জীবনকে বাজি ধরে সব কিছু করবেন, কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদেরও প্রচণ্ড রকমের সাহায্য করবে। কথাটাকে হালকাভাবে না নিয়ে আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন। এটাও যেন হয় আপনার একটা ক্ষুদ্র দায়িত্ব।

সোহেল রানার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার বক্তব্যকে বাস্তবসম্মত ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY