পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ কার্যক্রমের শুভ উদ্বোধন

0
34

পঞ্চগড় প্রতিনিধি- ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পূবালী ব্যাংকের গ্রাহকদের সেবার মান বাড়াতে উদ্বোধন করা হল ক্যাশলেস পঞ্চগড়। পূবালী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা শহরের আলোছায়া মার্কেটের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাশলেস পঞ্চগড় কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আলতাব হোসেন, পূবালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম ও আক্তারুজ্জামান শাহজাহান, আবুল কাশেম রুমেল, আব্দুল্লাহ আল মামুন রনিকসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন চলছে। আ্যাপ এর মাধ্যমে লেনদেন করার কারনে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। দ্রুত নিরাপদ ও স্বচ্ছ লেনদেন করা যাচ্ছে। কিআর কোড ব্যবহার করেও লেনদেন করা যাচ্ছে। ক্যাশলেস পঞ্চগড়’র সেবাসমূহের মধ্যে রয়েছে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং আ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা এবং ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং ।

NO COMMENTS

LEAVE A REPLY