রংপুরের কাউনিয়ায় টানা বৃষ্টি, তিস্তা নদীতে পানি বৃদ্ধি, ফসলের ক্ষতির শঙ্কা

0
39

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই গত তিনদিন ধরে ভিন্ন চিত্র বিরাজ করছে রংপুরের কাউনিয়ায়। উপজেলায় টানা মেঘের গর্জন ও কখনও অবিরাম আবার কখনও থেমে থেমে বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত তিনদিনের টাকা বৃষ্টিতে তিস্তা নদী প্রাণ ফিরে পেয়েছে, সেই সাথে পানি বৃদ্ধিতে বেশ কিছু উর্তি ফসল ক্ষতির মুখে পরেছে।

সরেজমিনে তিস্তা নদী এলাকা ঘুরে দেখা গেছে, নদীর পানি বৃদ্ধিতে একদিকে যেমন মৎস্য শিকারীরা আনমনে বইরাতি মাছ মারছে অন্য দিকে মিষ্টি কুমড়া লাউ পিয়াজ রসুন ভুট্টা সহ বেশ কিছু উর্তি ফসলের ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছেন চরের চাষিরা। কাউনিয়ায় গত শনিবার রাত থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি মঙ্গলবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে এলাকার দোলার ধানের জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনজীবনে কিছুটা দুর্ভোগ নেমে এসেছে। টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি দ্রæত বাড়ছে। ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গেজ রিডার নুরুল ইসলাম জানান, তিস্তার উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামীতে পানির স্তর আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে। এদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন কাউনিয়ার তিস্তা চরাঞ্চলের কৃষকরা। ঢুসমারা চরের চাষি তাজুল ইসলাম জানান, তাদের জমিতে পিয়াজ, রসুন, ভুট্টা, বাদাম, মরিচ, বোরো ধান, মিষ্টি কুমড়া ও বিভিন্ন শাক-সবজি রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এসব ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ইতো মধ্যে অনেকের ধান, পিয়াজ, মরিচ, রসুন ও কুমড়ার ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, চরের জমিতে পুক্ত ধান কাটতে ও পিয়াজ রসুন তুলে ফেলতে চাষিদের বলা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY