সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

0
2

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ,সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

গত সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

গতকাল বুধবার (২২ এপিল) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখলের শেষ দিন। দাখিল শেষে যাচাইবাছাই শেষে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

গতকাল বুধবার (২২ এপিল) ছিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দাখিল শেষে যাচাইবাছাইয়ের জন্য নির্ধারিত সময় ২২-২৩ এপ্রিল। সেই অনুযায়ী আজ বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জানানো হলো ইসি থেকে।

আগামী ১২ মে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ৮টটা থেকে ৪টা পর্যন্ত নারী আসনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

NO COMMENTS

LEAVE A REPLY