কয়েকদিন বাড়তে পারে গরমের তীব্রতা, তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা

0
9

দেশের বিভিন্ন অঞ্চলে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকাসহ মোট ১০ জেলায় সোমবার তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগামী কয়েকদিন আরও তীব্র হতে পারে এবং নতুন এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যেখানে পারদ উঠেছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়ার নিয়ম অনুযায়ী কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসাব অনুযায়ী শুধু রাজশাহী নয়, আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর মধ্যে রয়েছে যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি, ফরিদপুরে ৩৬.৬ ডিগ্রি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬.৫ ডিগ্রি, রাঙামাটি ৩৬.৩ ডিগ্রি, ঢাকায় ৩৬.২ ডিগ্রি এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ পরিস্থিতি অন্তত আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাপপ্রবাহের বিস্তৃতি বাড়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার দেশের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY