টিকা নিয়ে গুজবে কান দিবেন না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

0
2

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক সুমন চন্দ্র দাশ। জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা।

এবারে পঞ্চগড় জেলায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম- রুবেলা রোগের টিকা প্রদান করা হবে। কর্মসুচি সফল করতে জেলায় ১১০৯ টি কেন্দ্রে টিকাদান কর্মী থাকছে ১৪৩ জন। অতিরিক্ত টিম থাকছে ২৬৪ টি এবং প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করছেন ১৩৮ জন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা শিশুদের জীবন রক্ষার জন্য জাতীয় পর্যায়ে অঙ্গীকারাবদ্ধ। টিকাদান কার্যক্রমে গ্যাপ দেওয়ায় হাম-রুবেলা ৫৬ টি জেলায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে ৫ বছরের শিশু ৮১ শতাংশ ও ৯ মাসের শিশুদের মধ্যে ৩৪ শতাংশ শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে। তবে পঞ্চগড় জেলায় এখনো হাম-রুবেলা পজিটিভ পাওয়া যায়নি। তিনি কোন গুজবে কান না দিয়ে শিশুদের টিকা দেওয়ার অভিভাবকদের প্রতি আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

NO COMMENTS

LEAVE A REPLY