ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

0
3

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার।রোববারের (১৯০ এপ্রিল) এ ঘটনায় জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে।

ঘটনার পরপরই ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে শিগগিরই পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়ার একজন মুখপাত্র বলেন, “এই সশস্ত্র হামলার জবাব দিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। খুব দ্রুতই এর প্রতিশোধ নেয়া হবে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এটি আন্তর্জাতিক আইনবিরোধী পদক্ষেপ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরানি জাহাজটি থামার নির্দেশ অমান্য করলে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সেটিকে লক্ষ্য করে ইঞ্জিনরুমে আঘাত করে থামিয়ে দেয়। বর্তমানে জাহাজটি মার্কিন নৌসেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে তল্লাশি চলছে।ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি

NO COMMENTS

LEAVE A REPLY