হরমুজ প্রণালিতে চলাচল সীমিত, এশিয়ায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত

0
6

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ অব্যাহত রয়েছে। ফলে আজ প্রারম্ভিক লেনদেনে এশিয়ায় জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বগতি অবস্থা দেখা যাচ্ছে।

জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম আজ বাংলাদেশ সময় ৭টা নাগাদ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৭৫ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দামও ১ শতাংশের বেশি বেড়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালির পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি এখন পরীক্ষার মুখে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে অভিযোগ করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে ইরান ‘খুবই খারাপ কাজ’ করছে। গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় না করতে সতর্ক করে দেন তিনি।

এছাড়া সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর আগের হামলার কারণে দেশটির উত্তোলন দৈনিক প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। একই সঙ্গে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের পরিবহন সক্ষমতাও ৭ লাখ ব্যারেল দৈনিক হারে কমেছে বলে গতকাল সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। সূত্র: আল জাজিরা

NO COMMENTS

LEAVE A REPLY