কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন চালক সাধারন যাত্রী ও সাধারণ মানুষ। কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ইউপি সদস্য ও এক মহিলার মৃত্যু হয়েছে গুরুতর আহত হন ৪ জন।
স্থানীয় ও থানা সূত্রে জানাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য মহির উদ্দিন (৪২) রংপুর মর্ডান মোড়ে বুধবার রাতে মটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই মারা যান। অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে ব্যাটারি চালিত অটো ও মাটি বোঝাই ট্রাকটারের সংঘর্ষে ঘটনা স্থলেই রাশেদা বেগম (৪৫) প্রাণ হারান এবংগুরুতর আহত হন ৪ জন। রাশেদা কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। এছাড়াও অটোতে থাকা যাত্রী একই গ্রামের তছর উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৫০), মুসলিম উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৫৫), জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম (৫০) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক এক মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



