প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

0
4

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, পাইপ লাইনে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী দু’দিন তিনি ও তার সফরসঙ্গী দিল্লিতে অবস্থান করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ও নিরাপত্তামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের মন্ত্রী-উপদেষ্টা। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY