হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়, ৩ মে থেকে সারাদেশে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

0
4

হামের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় ‍তিনি জানান, আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় এই টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সকল জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে।”

তিনি বলেন, “অতীত নিয়ে কথা বলে সময় নষ্ট করবনা। অতীতের সরকারগুলো টিকাদান নিয়ে অবহেলার কারণেই হামের এমন প্রকোপ।”

ডব্লিউএইসও এবং ইউনিসেফের পরামর্শে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম শুরু হলো বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

NO COMMENTS

LEAVE A REPLY