বিনোদন ডেস্ক: ষাটের দশকের ভারতের হিন্দি সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন মধুবালা। সাদাকালো পর্দার সেই রঙিন অভিনেত্রীর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।
গ্ল্যামারকুইন মধুবালার চরিত্র রঙিন পর্দায় কে ফুটিয়ে তুলবেন, বলিউডের কোন নায়িকাকে তার চরিত্রে বেশি মানাবে তা নিয়ে হাজারো জল্পনা রয়েছে।শোনা গিয়েছিল, ক্লাসিক ঘরানার এই নায়িকীর চরিত্রে অভিনয় করতে পারেন কিয়ারা আদবানি।
কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল বলে জানা যায়। এরপরই নাম আসে নবাগত অভিনেত্রী অনীত পাড্ডার। যা নিয়েও এবার স্পষ্ট জবাব দিল যশ রাজ ফিল্মস। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনীত পাড্ডাকে মধুবালার বায়োপিকে নেওয়া হয়েছে- এই খবর পুরোপুরি ভুল।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়নি। তাই বর্তমানে যেসব খবর সামাজিকমাধ্যমে ঘুরছে, সেগুলোকে সম্পূর্ণ গুজব। আসলে কয়েক দিন ধরেই মধুবালার বায়োপিক ঘিরে অনলাইনে নানা ধরনের আলোচনা চলছিল। প্রাথমিকভাবে কিয়ারা আদবানিকে জল্পনা শুরু হয়।
এরপর অনেকেই মনে করছিলেন, নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে অনীত পাড্ডাকে হয়তো মধুবালার চরিত্রে দেখা যাবে। কারণ সাইরায়া-তে অভিনয়ের পর দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন নায়িকা। তবে প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে, এই খবর পুরোপুরি ভুল।ভারতীয় সিনেমার ইতিহাসে মধুবালা অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী। তার অভিনয়, সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবনের নানা গল্প আজও দর্শকদের আকর্ষণ করে।
তাই অভিনয়ের জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে। তবে বিভিন্ন কারণে এই সিনেমার কাজ বারবার আটকে গিয়েছে বলে জানা যায়।বলিপাড়ার অনেকের মতে, মাধুবালার বায়োপিক নিয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু সিনেমার কাস্টিং বা প্রযোজনা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।



