পঞ্চগড় প্রতিনিধি: রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সন্মানে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১১মার্চ) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাট্রিজ এর সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু , জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজুল ইসলাম, খেলাফত মলজিশের সভাপতি মাওলানা মীর মুর্শেদ তুহিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলানায় করেন জামায়াতের জেলা সেক্রেটারী দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে। তবে দেশ গঠনে সব দলকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সকলের সাথে সহমর্মিতা রেখে পথ চলবো। কে কাউকে নিয়ে কটু কথা বলবো না। রাজনৈতিক ভাষায় কথা বললে কেউ যেনো মর্মাহত না হয় সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো।
পরে চব্বিশের জুলাই অভ্যূত্থানে পঞ্চগড় জেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জামায়াতের আমির ইকবাল হোসাইন । পরে দেশের শান্তি ,সমৃদ্ধি ও মুসিলম উম্মার শান্তি কামনায় দোয়ার মোনাজাত করা হয়।



