রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে কমিটি; প্রজ্ঞাপন জারি

0
8

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার।আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে আহ্বায়ক করে রোববার (৮ মার্চ) এই কমিটি গঠন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের নিচে নয়) সদস্য হিসেবে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধি
কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত ও প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

NO COMMENTS

LEAVE A REPLY