নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম কার্যদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তারেক রহমান কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানো শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।



