• Home
  • বিনোদন
  • বিনোদন জগতের বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে তার কাছ থেকেই: ফারুকী
Image

বিনোদন জগতের বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে তার কাছ থেকেই: ফারুকী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গ্রেপ্তারের খবরে সরগরম সামাজিকমাধ্যম। নেটিজেনরা নানা মন্তব্য করে যাচ্ছেন তাকে নিয়ে।

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।রোববার (১৪ জুন) ফারুকী লেখেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজির দুবাইতে গ্রেপ্তার।

ভিকটিম পরিবারগুলো এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর।’ তিনি আরও লেখেন, ‘এখন অপেক্ষা বিচার পাওয়ার।

ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’ সবশেষে এই নির্মাতা লেখেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকেই।

ক্রাইম থ্রিলার যারা বানাতে চান তারা চোখ রাখতে পারেন!’ এদিকে, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি আরো জানান, অতি দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »