• Home
  • দেশ
  • কাউনিয়ায় ছাগলের খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
Image

কাউনিয়ায় ছাগলের খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে মই থেকে পড়ে এক বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব সোনাতন গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের স্ত্রী মোছাঃ আয়েশা বেগম (৬০) ছাগলকে খাওয়ানোর জন্য মই দিয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি মই থেকে নিচে পড়ে পাশের পাকা রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মই থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »