• Home
  • দেশ
  • আমেরিকার সঙ্গে চুক্তি বাতিলের দাবীতে পঞ্চগড় রাজপথে হানিফ বাংলাদেশী
Image

আমেরিকার সঙ্গে চুক্তি বাতিলের দাবীতে পঞ্চগড় রাজপথে হানিফ বাংলাদেশী

পঞ্চগড় প্রতিনিধি: আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আবার ও রাজপথে হানিফ বাংলাদেশী। হানিফ এর আগেও রাজপথে নানা ইস্যুতে সরব ছিলেন। এবার তিনি আমেরিকার সঙ্গে বাংলাদেশের কথিত ‘গোপন বাণিজ্য চুক্তি’ বাতিল এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন।

শনিবার (১৩ মার্চ) সকালে নিজ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ সমতা পার্টির ব্যানারে তেঁতুলিয়া থেকে টেকনাফ অভিমুখে লংমার্চ শুরু করেন তিনি। দুপুরে পঞ্চগড় শহরে পৌঁছে বিভিন্ন সড়কে পদযাত্রা ও গণসংযোগের মাধ্যমে নিজের দাবিগুলো জনসাধারণের সামনে তুলে ধরেন।

এসময় তার সঙ্গে ছিলেন দলটির সদস্য সাকিব আল হাসান, রিফাত হোসেন ওমাইদুল ইসলাম মুকুল । তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর” এবং “দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াও”।

হানিফ বাংলাদেশী অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি গোপন বাণিজ্য চুক্তি করেছেন। তার মতে, এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন সংসদ অধিবেশনেই চুক্তি বাতিল করা হোক।

এছাড়া হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনুস ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে উপদেষ্টাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জুন টেকনাফে পৌঁছে লংমার্চ শেষ করবেন হানিফ। পথে বিভিন্ন জেলা ও উপজেলায় পদযাত্রা, পথসভা ও প্রচারণা চালাবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ; হানিফ এর আগে সীমান্তে হত্যা, ভোটাধিকার প্রয়োগ সহ নানা ইস্যুতে রোড মার্চ কর্মসূচী পালন করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »