• Home
  • দেশ
  • শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে প্রাণচাঞ্চল্য কাউনিয়া অডিটোরিয়ামে
Image

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে প্রাণচাঞ্চল্য কাউনিয়া অডিটোরিয়ামে

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রদর্শনী

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুলাই) সকালে শুরু হওয়া প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, প্রধান শিক্ষক ফাকের সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »