• Home
  • দেশ
  • বোদায় সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত
Image

বোদায় সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসা পড়–য়া ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার সাকোয়া- চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাহাত (২০) ও সাদিক (১৬)। রাহাত ওই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে এবং সাদিক আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আহত মো. রাব্বি (১৬) চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকার আবু শাহের ছেলে। নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদমান সাকিব রাহাত ও সাদিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাব্বির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বোদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় তিনি দুইজন নিহত এবং একজন আহতের বিষয়টি নিশ্চিত করেন। তাদের মৃত্যুতে পরিবার, সহপাঠি, ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »